চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জনাব মোঃ তাজুল ইসলাম মিঞা
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট
জয়পুরহাটের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তাজুল ইসলাম মিঞা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সাথে ২০০১ সালে এলএলবি (সম্মান) এবং ২০০২ সালে এলএলএম ডিগ্রী অর্জন করেন। তিনি ৪র্থ বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০১০ সালের ১৭ জানুয়ারী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি সহকারী জজ হিসেবে বগুড়া জেলায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জয়পুরহাট এবং সিনিয়র সহকারী জজ হিসেবে টাঙ্গাইল জেলায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নওগাঁ জেলায়, যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে নওগাঁ জেলায় এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হিসেবে দিনাজপুর জেলায় দায়িত্ব পালন করেছেন। জনাব মোঃ তাজুল ইসলাম মিঞা ০১ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে জয়পুরহাট বিচার বিভাগে যোগদান করেন।